পরিবেশচাঁদপুরে দুই সপ্তাহে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু
বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন সাপে কাটা রোগীরা। ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ ১১ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।












