সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

খেলা দেখানোর সময় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ভোলায় খেলা দেখা‌নোর সময় সা‌পের কাম‌ড়ে মো. শা‌কিল (২৫) না‌মের এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

পরিবেশ

ভোলায় খেলা দেখা‌নোর সময় সা‌পের কাম‌ড়ে মো. শা‌কিল (২৫) না‌মের এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (৬ জুলাই) ভোর ৪টার দি‌কে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে জেলার মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের তালত‌লি মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। শা‌কিল ওই গ্রা‌মের খোকন মা‌ঝির ছে‌লে।

নিহ‌তের চাচা ফি‌রোজ মা‌ঝি জানান, প্রায় ১৫ দিন আগে শা‌কিল তা‌দের বা‌ড়ি থে‌কে প্রায় এক কি‌লো‌মিটার দূ‌রে এক‌টি বা‌ড়ির সাম‌নে থেকে সাপ‌টি ধ‌রে আনেন। এরপর থেকে তিনি সাপটি পালন করে আসছিলেন। শ‌নিবার (৫ জুলাই) তালত‌লি মেঘনা নদীর তী‌রবর্তী এলাকায় সাপ‌টি নি‌য়ে খেলা দেখাচ্ছিলেন। এসময় হঠাৎ তার বাম পা‌য়ে কামড় দেয় সাপটি।

প‌রে স্থানীয়রা ওঝার কাছে নিয়ে বিষ ছাড়ানোর চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে রাত ৯টার দি‌কে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে তাকে ভ‌র্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসা‌ধীন অবস্থায় রোববার ভোর ৪টার দি‌কে মারা যান শাকিল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান কবীর ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()