সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৫ কিমি/ঘ

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লার মুরাদনগরে একটি শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার মুরাদনগরে একটি শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয়রা জানান, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ শিয়ালটি হামলা চালায়। প্রথমে একজনকে কামড় দেয়। এরপর আরেকজনের পায়ে কামড় দিয়ে পালানোর সময় পথে থাকা অন্যদেরও আক্রমণ করে। পরে রাতেই এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে মেরে ফেলেন।

আহত সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, কারও অবস্থা গুরুতর নয়। পরবর্তী ভ্যাকসিন সময়মতো নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

চমেকে ভর্তুকির ডায়ালাইসিস চলবে, স্যান্ডরের চুক্তি বাড়ছে ছয় মাস

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিপিপির আওতায় ডায়ালাইসিস সেবাদাতা স্যান্ডরের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হচ্ছে; ৬২১ টাকায় সেবা নেওয়া ২৭৬ কিডনি রোগীর স্বস্তি।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে দেশে ৫,৫১৫টি বাড়তি অপরিণত জন্ম: গবেষণা

জিরো কার্বন অ্যানালিটিকসের নতুন গবেষণা বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫,৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক রয়েছে; মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে অন্তত ১,৪৭৯টি হতো না। ৪৭ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আট বিভাগে গম-ভুট্টা গবেষণায় ২৫ কোটি ৯১ লাখ টাকার প্রকল্প, লক্ষ্য জলবায়ুসহিষ্ণু জাত ও বীজ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা জোরদারে ২৫ কোটি ৯১ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে; পাঁচ বছরে পাঁচটি নতুন জাত, ৩,১০০ প্রদর্শনী আর সিড ভিলেজে গম ও হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন এর লক্ষ্য।

শেয়ার বিজ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)