সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭২%বাতাস ৫ কিমি/ঘ

চাঁদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে বিষধর সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণে বিষধর সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রানু বেগম ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী।

মৃতের মেয়ে নাছিমা বলেন, 'শুক্রবার রাতে আমার ভাইয়ের মেয়ে খাওয়ার সময় একটা আঙুর হাত থেকে পরে খাটের নিচে চলে যায়। সেই আঙুর ফলটা আমার মা খাটের নিচ থেকে আনতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। ওই সময় গুরুতর আহত অবস্থায় মাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

প্রতিবেশী আবদুল মতিন বলেন, 'হাসপাতালে নেওয়ার পথে সাপে কাটা রানু বেগম মারা যায়। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, 'এমন ধরনের খবর আমাদের জানা নেই। তবে এ ঘটনা কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বিশ্বে বন্যপ্রাণী বাণিজ্যে ১ লাখ ৭ হাজারের বেশি প্রজাতি, আগের হিসাবের দ্বিগুণ

সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীর গবেষণায় অন্তত ১,০৭,৩৫৬টি বন্য প্রাণী, উদ্ভিদ ও ছত্রাক প্রজাতির ব্যবহার ও বাণিজ্যের হিসাব মিলেছে; আন্তর্জাতিক তথ্যভান্ডারে বাদ পড়ছে হাজারো প্রজাতি, বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণী ও ছত্রাক।

ডাউন টু আর্থ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

গরু ঘাস খেলেও কি ভূমি পরিষ্কার? অস্ট্রেলিয়ার নতুন পরিবেশ নির্দেশিকায় খামারিদের উদ্বেগ

নতুন সরকারি নির্দেশিকায় ঘাস সরানোকেও ভূমি পরিষ্কারের সংজ্ঞায় আনা হয়েছে, আর চলমান ব্যবহারের ছাড় উঠে যাওয়ায় খামারিরা প্রশ্ন তুলছেন, বহু বছর চরানো হয়নি এমন জমিতে আবার গরু ছাড়লে আইন ভাঙা হবে কি না।

Beef Central৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে দেশে ৫,৫১৫টি বাড়তি অপরিণত জন্ম: গবেষণা

জিরো কার্বন অ্যানালিটিকসের নতুন গবেষণা বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫,৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক রয়েছে; মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে অন্তত ১,৪৭৯টি হতো না। ৪৭ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)