পরিবেশবালুতে ঢেকে গেছে কৃষকের স্বপ্ন
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী। বন্যার পানিতে ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়ে লাখো মানুষ। এরই মধ্যে নেমে গেছে বানের পানি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে জেলার সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র।












