লাইভস্টকজেলার সবচেয়ে বড় গরু ‘বরিশালের বস’
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খামারে বেড়ে ওঠা প্রায় ৫৫ মণ ওজনের 'বরিশালের বস'র দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। আর বাকেরগঞ্জ উপজেলায় ৩০ মণ ওজনের 'তুফান'র দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। এরমধ্যে 'বরিশালের বস'ই জেলার সবচেয়ে বড় গরু বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।











