লাইভস্টকরোজ শ্যাম্পু করা ‘সুলতান রাজা’র দাম ১০ লাখ
গায়ের রঙ কালো, পাগুলো সাদা, চলনে আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে 'সুলতান রাজা'। সুলতান রাজাকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামের সুলতান ওঝা (৪৫) আড়াই বছর ধরে লালন-পালন করেছেন। এবারের ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে ১০ লাখ টাকায় বিক্রি করতে চান সুলতান ওঝা।












