লাইভস্টকঈদের দ্বিতীয় দিন হাটে পশু কম, দামও চড়া
ঈদের দ্বিতীয় দিনও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পশু কোরবানি চলছে। অন্যদিকে হাটে চলছে পশু কেনাবেচাও। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর গাবতলী পশুর হাটে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-ছাগল। এ সুযোগে যতটা সম্ভব বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন ব্যাপারী ও খামারিরা।












