লাইভস্টকশাহজাহানপুর হাটের আকর্ষণ ‘গোলাপি মহিষ’
উচ্চতায় ৩ থেকে ৪ ফুট বা তারও বেশি। লম্বায় অন্তত ৫ ফুট। লম্বা কানের সঙ্গে দীর্ঘ এক ফুটের বড় শিং। গায়ের রং হালকা গোলাপি ও ধূসর সাদাটে। নাম তাদের হাসা ও হাসি। রাজধানীর শাহজাহানপুর পশুর হাটের ক্রেতা-সাধারণের কাছে এ হাসা-হাসিই এখন প্রধান আকর্ষণ।












