সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঢাকা শহরে যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা শহরে যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।

পরিবেশ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা শহরে যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সোমবার (৩১ জুলাই) বসিলা পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই মাস প্রচণ্ড খরার মাস। ইউরোপ, আমেরিকাসহ পুরো বিশ্ব দাবানলে পুড়ছে। এর মূল কারণ হলো পরিবেশের বিপর্যয় তথা গাছপালা কাটা ও খাল, বিল, নদী-নালা শুকিয়ে যাওয়া।

আরও পড়ুন>> সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে যা বলছে ডিএমপি

তিনি বলেন, পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি নদী, নালা, খাল-বিল সবকিছুই রক্ষা করতে হবে। শুধু পুলিশ লাইন্সে নয়, যেখানে একটু জায়গা থাকবে সেখানে যেন প্রত্যেকে গাছ লাগায়। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর বিপর্যয় ঠেকাতে গাছের কোনো বিকল্প নেই।

এদিন 'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' প্রধানমন্ত্রীর এ প্রত্যয়কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। পর্যায়ক্রমে ডিএমপির প্রত্যেকটি পুলিশ লাইন্স ও অফিস কম্পাউন্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে একটি করে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

টিটি/ইএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()