রোমানকে ছেড়ে যায় না ‘বাহাদুর’, পাহারা দেয় হাঁস-মুরগি
নাম তার 'বাহাদুর'। নাম ধরে ডাক দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে। কিছুক্ষণ বসে খাবার খায়, আবার চলে যায়। তবে খুব কাছাকাছিই অবস্থান নেয়। এতক্ষণ যে বাহাদুরের কথা বলা হচ্ছে এটি কোনো মানুষ নয় বরং এটি একটি বাজপাখি। ভালোবেসে এর নাম দেওয়া হয়েছে 'বাহাদুর'।
