সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

প্লেনের পাখায় কাটা পড়লো ৪০ পাখি, মিললো ছিন্নবিচ্ছিন্ন মরদেহ

প্লেনের পাখায় কাটা পড়েছে কয়েক ডজন ফ্লেমিঙ্গো পাখি। আর তাদের মরদেহের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গোটা এলাকায়। সোমবার (২০ মে) রাতে মুম্বাই বিমানবন্দরের কাছে ঘটেছে এই ঘটনা।

পরিবেশ

প্লেনের পাখায় কাটা পড়েছে কয়েক ডজন ফ্লেমিঙ্গো পাখি। আর তাদের মরদেহের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গোটা এলাকায়। সোমবার (২০ মে) রাতে মুম্বাই বিমানবন্দরের কাছে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, এদিন রাতে মুম্বাই বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু ঘাটকোপার এলাকার কাছাকাছি যেতেই একদল ফ্লেমিঙ্গোর সঙ্গে সংঘর্ষ হয় প্লেনটির।

আরও পড়ুন>>

এসময় প্লেনে ৩০০র বেশি আরোহী ছিলেন। পাখির সঙ্গে সংঘর্ষে প্লেনের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

কিন্তু প্লেনের পাখায় কাটা পড়ে অন্তত ৪০টি পাখির মৃত্যু হয়। তাদের মরদেহের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে গোটা এলাকায়।

মুম্বাই থেকে প্লেনটির দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার পর সেই ফ্লাইট বাতিল করা হয়েছে।

এলাকাজুড়ে পাখির বিকৃত দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগে খবর দেন ঘাটকোপারের বাসিন্দারা। পরে কর্মকর্তারা গিয়ে বিভিন্ন জায়গা থেকে পাখিদের ছিন্নবিচ্ছিন্ন ডানা, পা, নখ, ঠোটের অংশ উদ্ধার করেন।

রেসকিংক অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা পবন শর্মা জানান, পাখিদের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()