মৎস্যবরিশালে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদীতে মাছ শিকারের দায়ে একদিনে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মৎস্যমা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদীতে মাছ শিকারের দায়ে একদিনে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মৎস্যইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‌্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
মৎস্যমা ইলিশ রক্ষায় নদ-নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই সময়ে যৌথ বাহিনীর মাধ্যমে মাছ ধরা রোধ করাই মৎস্য অধিদপ্তরের মূল উদ্দেশ্য। তবে ইলিশের খনি হিসেবে পরিচিত বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা নদী নিয়ন্ত্রণে এ
এগ্রোবিজরপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকারী মুখরোচক খাবার পান। একারণে বাংলাদেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ঋণগ্রস্ত হতাশ চাষিরা এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন।
মৎস্যমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'অবৈধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়ায় ইলিশের উৎপাদন কমেছে। এছাড়া নদীর নাব্য, জলবায়ু পরিবর্তন, তথাকথিত উন্নয়নসহ নানা প্রাকৃতিক কারণে ইলিশের উৎপাদন কমছে।'
মৎস্যভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না বরিশালের ইলিশ মোকামে। যে পরিমাণ মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। আগে এমন সময়ে হাজার মণ ইলিশ এলেও বর্তমানে ১৫০-২০০ মণ ইলিশ আসছে মোকামগুলোতে। সংশ্লিষ্টরারা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি, সরবরাহ বাড়লে দাম কমবে।
এগ্রোবিজবিকেল গড়িয়ে দিনের আলো নিভলেই জমে ওঠে কোটি টাকার পানের হাট। সাধারণ হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের আগমন ঘটে দিনের আলোতে। আর পানের হাটে ক্রেতা-বিক্রেতারা আসেন সন্ধ্যার পরে।
ফসলবরিশালে আবাদের পরিমাণ বেড়েছে। সরকারি প্রণোদনা পাওয়ায় চাষাবাদে উৎসাহিত হচ্ছেন কৃষকরা। এ কারণে কমছে পতিত জমি। ফলে আগের তুলনায় ফসলের উৎপাদন বেড়েছে।
পরিবেশবরিশাল নগরীর কোলঘেঁষে বয়ে চলা কীর্তনখোলা নদীর তীরে ৩০ গোডাউন এলাকায় গড়ে উঠেছে এক নার্সারি। নিজেদের উদ্যোগে নার্সারিটি গড়ে তুলেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এখানে রয়েছে ফুল, ফলদ ও বনজ গাছের সমাহার। নার্সারিটির সৌন্দর্য পরিবেশপ্রেমীদের নজর কেড়েছে।
লাইভস্টকবরিশালের আগৈলঝাড়ায় অস্থায়ী একটি গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন।
লাইভস্টকঘূর্ণিঝড় 'ফণী'র সময় জন্ম। তাই আদর করে নাম রাখা হয়েছে 'ফণী-২'। ঘাস বাদ দিয়েই প্রতিদিন গড়ে ৭০ কেজি খাবার খায় ৩০ মণ ওজনের পশুটি। কোরবানির ঈদে বিক্রির জন্য এটি প্রস্তুত করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে শাকিল সুমন।
ফলআমড়া। বাংলাদেশের মৌসুমী একটি ফল। বরিশালেই এই আমড়ার চাষ সবচেয়ে বেশি। সুস্বাদু এ ফলটির চাহিদার ৮০ শতাংশ জোগান দিচ্ছে দক্ষিণের বিভাগ বরিশাল। তাই বরিশালের আমড়া হিসেবেই এর খ্যাতি দেশজুড়ে।
ফসলবরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে।