সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মেঘলাআর্দ্রতা ৫৮%বাতাস ৮ কিমি/ঘ

রপ্তানি মূল্য বৃদ্ধিতে বিদেশে যাচ্ছে না পান, হতাশ চাষিরা

রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকারী মুখরোচক খাবার পান। একারণে বাংলাদেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ঋণগ্রস্ত হতাশ চাষিরা এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন।

রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকারী মুখরোচক খাবার পান। একারণে বাংলাদেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ঋণগ্রস্ত হতাশ চাষিরা এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পান চাষি সমিতির বরিশালের গৌরনদী উপজেলা কমিটির আয়োজনে বৈদেশিক মুদ্রা অর্জনকারী পান চাষিদের রক্ষার জন্য পান রপ্তানি বৃদ্ধিসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ড ও উপজেলা চত্বরে সমাবেশ করেছেন।

পান চাষি সমিতির উপজেলা আহ্বায়ক মনির হোসেন সরদারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, 'পান চাষিরা লাখ লাখ টাকা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করছেন। বর্তমানে বাজারে পানের ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না।'

জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান বলেন, 'দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পান রপ্তানি করে প্রতিবছর গড়ে দুই থেকে তিনশ' কোটি টাকা আয় করা হতো। অথচ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা প্রায় বন্ধ হয়ে গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়, শুল্ক বিভাগের অবাস্তব সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে যেখানে প্রতি কেজি পানের রপ্তানি মূল্য ছিল এক ডলার, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে সেই পানের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার। ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পান নিচ্ছেন না। এ কারণে দেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির প্রচার সম্পাদক জাফর আহম্মেদ তালুকদার, পান চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিমাই মণ্ডল, জেলার নেতা প্রফেসর মো. হারুন-অর রশিদ প্রমুখ।

দাবিগুলো হলো, 'পান রপ্তানি বৃদ্ধি করতে আরোপিত সব বাঁধা সমূহ অতিদ্রুত অপসারণ করতে হবে। পান চাষিদের আপতকালীন সময়ে দুর্গত চাষিদের কাছ থেকে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে। শুধুমাত্র পান চাষের ওপর নির্ভরশীল এমন গরীব চাষিদের সরকারি ত্রাণের আওতায় এনে তাদের পুর্নরেশন দিতে হবে।

পান রপ্তানি কারকদের সরকারি প্রণোদনার পাশাপাশি পান চাষিকেও প্রণোদনা দিতে হবে। পান চাষের উপকরণ খৈল, সার, কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম কমাতে হবে। পান গবেষণা কেন্দ্র স্থাপনা ও সংরক্ষণাগার, পান ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে। পান চাষিদের জন্য বীমা চালু করতে হবে।

শাওন খান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফল

২০০ টাকার একটি চারা থেকে সাড়ে আট বিঘার লেবু বাগান, যশোরের প্রেম কুমারের গল্প

যশোরের বাঘারপাড়ার মাঝিয়ালী গ্রামের প্রেম কুমার ২০১১ সালে ২০০ টাকায় একটি বীজহীন কাগজি লেবুর চারা কিনে শুরু করেন; এখন সাড়ে আট বিঘায় দেড়-দুই হাজার গাছ, মাসে আয় লাখ টাকা।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

গোপালগঞ্জে সামাউলের ২২ একরের বীজহীন লেবু বাগান, বছরে আয় অর্ধকোটি টাকা

ছয় বছর আগে আড়াই একর ইজারা জমিতে শুরু করে গোপালগঞ্জের উদ্যোক্তা সামাউল ইসলাম এখন ২২ একরে ১২ হাজার বীজহীন লেবুগাছের বাগান করেছেন; বছরে আয় প্রায় অর্ধকোটি টাকা, কাজ করছেন ২৫ জন।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

সিকৃবির ২০ বছর: পতিত জমি চাষে আনা ও কৃষিজমি রক্ষায় সমন্বিত নীতির তাগিদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, উৎপাদন, বাজার, প্রযুক্তি ও কৃষকের জীবনমান একসঙ্গে বিবেচনা করে কৃষিনীতি হলে সমৃদ্ধি টেকসই হবে।

এগ্রিকেয়ার২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)