সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বরিশালে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা, আহত ১৫

বরিশালে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারি জেলেরা। এনিয়ে ২৪ ঘণ্টায় দুই বার হামলার শিকার হলেন তারা।

মৎস্য

বরিশালে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারি জেলেরা। এনিয়ে ২৪ ঘণ্টায় দুই বার হামলার শিকার হলেন তারা।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে তাদের ওপর হামলা চালায় জেলেরা। এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্মরক্ষার্থে কোস্টগার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, দুটি স্পিডবোটে আমরা রোববার মেঘনায় অভিযানে যাই। বিকেলে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় পৌঁছালে ইলিশ নিধনকারী জেলেদের ২০টি ট্রলার আমাদের ঘিরে ফেলে। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন ছিল। সবার হাতে ছিল লাঠিসোঁটা। তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।

তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবিলা করতে কোস্টগার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে। কোনোরকম সেখান থেকে অভিযানকারী দল ফিরে আসতে পেরেছে। উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫জন হিজলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরিশাল ও মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে অভিযানকারী দলের ওপর জেলেরা হামলা করে। সেখানেও ২০ রাউন্ড ফাঁকা গুলি করতে হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন বলেন, আমরা জান নিয়ে কোনোরকম পালিয়ে এসেছি।

শাওন খান/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()