সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

এক ইলিশের দাম ১১ হাজার

বরিশালের বাকেরগঞ্জের বিশারীকাঠী গ্রামে এক জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। ইলিশটি এক আড়ত মালিকের কাছে ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছেন জেলে।

মৎস্য

বরিশালের বাকেরগঞ্জের বিশারীকাঠী গ্রামে এক জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। ইলিশটি এক আড়ত মালিকের কাছে ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছেন জেলে।

শুক্রবার (৭ নভেম্বর) জেলার বাকেরগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে স্থানীয় জেলে সোহেল মোল্লার জালে ধরা পড়ে ইলিশটি।

পরে ইলিশটি পালোয়ান মৎস্য আড়তে নিয়ে গেলে আড়তমালিক মনির পালোয়ান ১০ হাজার ৭০০ টাকায় কিনে নেন। এসময় ইলিশটি দেখতে আড়তে ভিড় করে কৌতূহলী অনেক মানুষ।

বরিশালের নদীতে এমন আকারের ইলিশ সচরাচর দেখা যায় না বলে জানান আড়তের মালিক মনির পালোয়ান। তিনি বলেন, নদীর ইলিশ সাধারণত এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। তিন কেজির ইলিশ পাওয়া বিরল ঘটনা।

মনির পালোয়ান আরও বলেন, জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারি, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ, অবৈধ জাল অপসারণ, অভয়াশ্রম বৃদ্ধি-এসব পদক্ষেপের কারণে বড় ইলিশ এখন নদীতে ফিরতে শুরু করেছে।

জেলেরা মনে করছেন, নদী দূষণ ও দখল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের চলাচল বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। বড় ইলিশ বিক্রি করতে পেরে খুশি জেলে সোহেল মোল্লা।

জেলে সোহেল মোল্লা বলেন, এত বড় ইলিশ জীবনে এক-দুবারই ধরা পড়ে। ভালো দাম পেয়েছি, ভাগ্য ভালো বলতেই হয়।

শাওন খান/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()