মৎস্যআকাশছোঁয়া ইলিশের দাম ফের বেড়েছে, অন্য মাছও কেনা দায়
ইলিশের মৌসুম প্রায় শেষ হতে চলছে, বাজারে পর্যাপ্ত ইলিশও মিলছে। অথচ দামে লাগামছাড়া ঘোড়া ছুটছে উল্টোপথে। ছোট, মাঝারি ও বড়- তিন ধরনের ইলিশই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তবুও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা।












