সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আকাশছোঁয়া ইলিশের দাম ফের বেড়েছে, অন্য মাছও কেনা দায়

ইলিশের মৌসুম প্রায় শেষ হতে চলছে, বাজারে পর্যাপ্ত ইলিশও মিলছে। অথচ দামে লাগামছাড়া ঘোড়া ছুটছে উল্টোপথে। ছোট, মাঝারি ও বড়- তিন ধরনের ইলিশই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তবুও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা।

মৎস্য

ইলিশের মৌসুম প্রায় শেষ হতে চলছে, বাজারে পর্যাপ্ত ইলিশও মিলছে। অথচ দামে লাগামছাড়া ঘোড়া ছুটছে উল্টোপথে। ছোট, মাঝারি ও বড়- তিন ধরনের ইলিশই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তবুও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা।

বাজারে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। ৭০০–৯০০ গ্রামের ইলিশ মিলছে এক হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা কেজি। এছাড়া প্রতিকেজি জাটকা বিক্রি হচ্ছে ৬০০–৮০০ টাকায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাজীপাড়া, মিরপুর, মোহাম্মদপুর, হাতিরপুল ও রামপুরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দামও বেড়েছে।

প্রতিকেজি রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৪০–৩৬০ টাকায়, শিং মাছ ৪০০–৫০০ টাকায়, পাবদা মিলছে ৫০০–৬০০ টাকায়। এছাড়া পাঙাশ, তেলাপিয়া ও সিলভার কার্প বিক্রি হচ্ছে ২২০–২৬০ টাকায়। ছোট মাছের মধ্যে কাজলি, ট্যাংরা, চিংড়ি ও বাচা মাছ বিক্রি হচ্ছে ৭০০–১২০০ টাকা প্রতিকেজি।

আরও পড়ুন

হাতিরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী রুবেল হাসান জাগো নিউজকে বলেন, এ বছর মাছ আসছে কম। জেলেরা সমুদ্রে মাছ পাচ্ছে না। ফলে সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি।

মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতা শফিউজ্জামান বলেন, সবাই বড় ইলিশ খোঁজে, কিন্তু বড় ইলিশের আকাল। ছোট ও মাঝারি ইলিশ বাজারে ভরপুর।

আরেক বিক্রেতার দাবি, মৌসুম শেষের দিকে চাহিদা বেড়ে যাওয়ায় দামও আকারভেদে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

কাজীপাড়ার ফুটপাতের অস্থায়ী বাজার থেকে মাছ কিনছিলেন কলেজশিক্ষক নুরুল হাসান। জাগো নিউজকে তিনি বলেন, মাছের ফিডের দাম কমলেও চাষের মাছের দাম বাড়তি। ২০০ টাকার নিচে কোনো মাছ নেই। সরকার চাইলে চাষের মাছের দাম নির্ধারণ করে দিতে পারে।

কথা হয় নির্মাণশ্রমিক স্বপন সরকারের সঙ্গে। জাগো নিউজকে স্বপন বলেন, ইলিশ এখন আর গরিবের নাগালের মধ্যে নেই। একটা মাঝারি সাইজের ইলিশ কিনতে গেলে দুই দিনের কামাই চলে যায়। তাই বাধ্য হয়ে জাটকা কিনি। কিন্তু জাটকা খেয়ে ইলিশের আসল স্বাদ মেলে না।

এসএম/কেএসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()