সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সরবরাহ বেড়েছে ইলিশের, দাম সামান্য কমেছে

জুলাই-আগস্ট মূলত ইলিশের ভরা মৌসুম। মৌসুমের শুরুতে ইলিশের সরবরাহ কম ছিল বিধায় চড়া দামে ইলিশ বিক্রি হতো রাজধানীসহ দেশের বিভিন্ন ছোট-বড় বাজারে। তবে মৌসুমের মধ্যভাগে বেড়েছে সরবরাহ। ফলে কিছুটা দাম কমে পাওয়া যাচ্ছে কাঙিক্ষত ইলিশ।

মৎস্য

জুলাই-আগস্ট মূলত ইলিশের ভরা মৌসুম। মৌসুমের শুরুতে ইলিশের সরবরাহ কম ছিল বিধায় চড়া দামে ইলিশ বিক্রি হতো রাজধানীসহ দেশের বিভিন্ন ছোট-বড় বাজারে। তবে মৌসুমের মধ্যভাগে বেড়েছে সরবরাহ। ফলে কিছুটা দাম কমে পাওয়া যাচ্ছে কাঙিক্ষত ইলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকার কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, ইলিশের দাম আগের চেয়ে কিছুটা কম। তবে ক্রেতারা বলছেন দাম আরও একটু কম হওয়া দরকার।

মিরপুর-১২ নম্বর হাজী কুজরত আলী মোল্লা মার্কেটে গিয়ে দেখা যায়, দুটি দোকানে বিক্রি হচ্ছে ইলিশ। এক দোকানে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ টাকায়। আরেক দোকানে ৮৫০-৯০০ গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়।

দুই বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা ২৪০০-২৬০০ টাকা।

মিরপুর সাড়ে ১১ নম্বর মুসলিম বাজারে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়। এছাড়া প্রতিকেজি জাটকা বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়। এই বাজারের বিক্রেতারাও বলছেন ইলিশের দাম কিছুটা কমেছে।

কুজরত আলী মোল্লা মার্কেটে ২৬০০-২৬৫০ টাকায় ইলিশ বিক্রি করছিলেন মোহাম্মদ সুকুর মোল্লাহ। তিনি বলেন, এই সপ্তাহে বাজারে প্রচুর মাছ। ছোট আকারের ইলিশ বেশি, দামও একটু কম।

তিনি বলেন, দামের ফারাক হয় চট্টগ্রামের, পদ্মার ইলিশের জন্য। চট্টগ্রামের ইলিশের দাম কম। আমারটা পদ্মার, কেনাই বেশি।

হাওলাদার নামের এক ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি বড় ইলিশ দেখছিলেন। তিনি বলেন, দাম আরেকটু কমুক। তখন কেনা যাবে।

মিরপুর সাড়ে ১১ মুসলিম বাজারে গিয়েও দেখা মিললো ছোট ইলিশের ক্রেতা বেশি। এক ক্রেতাকে ৬-৭ পিস জাটকা কিনতে দেখা গেলো। ৬০০ টাকা কেজিতে ছোট ইলিশ কিনেছেন বলে জানান তিনি।

মাসুদ নামের এক বিক্রেতা জানান, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়, আধাকেজি ওজনের ইলিশ ১৩০০ টাকা ও ছোট ইলিশ (৩ পিসে ১ কেজি) বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

রাজধানীর আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে দাম কিছুটা কম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, চলতি বছর খুচরায় গত বছরের চেয়ে গড়ে ১৬ শতাংশ বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে। রাজধানীতে এখন কেজি ৮০০-২০০০ টাকায় ইলিশ মিলছে, যেখানে গত বছর দাম ছিল ৮০০-১০০০ হাজার ৬০০ টাকা।

এসএম/এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()