সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আমে ভরপুর বান্দরবানের বাজার

দেশি-বিদেশি জাতের আমে ভরপুর বান্দরবানের বিভিন্ন বাজার। জাতভেদে এসব আম ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফল

দেশি-বিদেশি জাতের আমে ভরপুর বান্দরবানের বিভিন্ন বাজার। জাতভেদে এসব আম ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরজমিনে দেখা যায়, বাজারে বিক্রির জন্য স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে রেড পালমাল, রেড কুইন, মিয়াজাকি, ব্রুনাই কিং, রুপালী, রাঙ্গোয়াইসহ নানা জাতের আম। বিদেশি জাতের পাকা আমের সৌন্দর্য আকর্ষণ করলেও অম্রপালি-রাঙ্গোয়াইতেই সন্তুষ্টি ক্রেতাদের।

বাজারে দেশিজাতের অম্রপালি ও রাংগোয়াই বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকায়। বিদেশি জাতের আম কাটিমান ১৮০-২২০ টাকা, কিউজাই ২৫০-২৮০ টাকা, বুনাই কিং ১৮০-২২০ টাকা, ব্যানানা ম্যাংগো ২০০ টাকা, রেড পালমাল-রেডকুইন ৩০০-৩২০ টাকা, কাটিমন ১৮০ টাকা ও হিমসাগর ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফল বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, 'দোকানে রেড পালমাল, রেড কুইন, ব্যানেনা, কাটিমন, কিউজাই, হিমসাগর, লেংড়া ও রুপালি জাতের আম রয়েছে। বিদেশি আমের দাম বেশি হওয়ায় দৈনিক ৫-৭ কেজির বেশি বিক্রি হয় না। পক্ষান্তরে দেশিয় রুপালী, লেংড়া ও হিমসাগর আমের দাম তুলনামূলক কম ও সুস্বাদু হওয়ায় দৈনিক ৩০-৪০ কেজির বেশি আম বিক্রয় হয়।'

মো. ইলিয়াছ নামে আরেক ফল বিক্রেতা বলেন, 'সকালে ২০ কেজি ব্যানেনা ও ৫০ কেজি রাঙ্গোয়াই জাতের আম নিয়েছিলেন বিক্রির জন্য। দুপুর পর্যন্ত চার কেজি ব্যানেনা ও ৩২ কেজি রাঙ্গোয়াই আম বিক্রি করেছি।'

আব্দুর রহিম নামে এক ক্রেতা জানান, 'বিদেশি জাতের আম দেখতে লোভনীয় হলেও পরিবারের সদস্য অনুযায়ী এ জাতের আম কেনা ব্যয়বহুল। যার কারণে কম দাম ও মিষ্টতায় অতুলনীয় হওয়ায় দেশিয় জাতের রুপালী আম কিনেছি।'

এ বিষয়ে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ নেয়াজ জাগো নিউজকে বলেন, গত বছর জেলায় ১০ হাজার ১০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিল। এবার ১০ হাজার ২০০ হেক্টর জমিতে চাষ হয়। এবার ৬৫ শতাংশ রাঙ্গোয়াই, ৩০ শতাংশ আম্রপালি, ৫ শতাংশ দেশি ও সৌখিন বিদেশি জাতের আমের আবাদ হয়েছে। হেক্টর প্রতি ১১ থেকে ১২ মেট্রিক টন গড় ফলন পাওয়া যাচ্ছে।'

নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()