সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ভোলায় বেড়েছে ইলিশের সরবরাহ

ভোলার বাজা‌রে ইলি‌শের সরবরাহ কিছুটা বে‌ড়ে‌ছে। বাজারগু‌লো‌তে বি‌ভিন্ন আকারের ইলিশ নি‌য়ে এসে‌ছেন খুচরা বিক্রেতারা। ত‌বে দাম ‌নি‌য়ে ক্ষোভ র‌য়ে‌ছে সাধারণ ক্রেতা‌দের। ক্রেতাদের দাবি, ইলিশ কিন‌তে বাজা‌রে এসে হিম‌শ

মৎস্য

ভোলার বাজা‌রে ইলি‌শের সরবরাহ কিছুটা বে‌ড়ে‌ছে। বাজারগু‌লো‌তে বি‌ভিন্ন আকারের ইলিশ নি‌য়ে এসে‌ছেন খুচরা বিক্রেতারা। ত‌বে দাম ‌নি‌য়ে ক্ষোভ র‌য়ে‌ছে সাধারণ ক্রেতা‌দের। ক্রেতাদের দাবি, ইলিশ কিন‌তে বাজা‌রে এসে হিম‌শিম খা‌চ্ছেন তারা। সামর্থ্য অনুয়ায়ী পছ‌ন্দের আকারের ইলিশ কিন‌তে পার‌ছেন না।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপু‌রের দি‌কে ভোলা শহ‌রের কি‌চেন মা‌র্কেটে স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা গে‌ছে, ভোলার তুলাতু‌লি, ইলিশার জংশন, ভোলার খাল, না‌ছির মা‌ঝি মৎস্য ঘাটসহ বি‌ভিন্ন ঘাট থে‌কে ইলিশ নি‌য়ে এসে‌ছে খুচরা বি‌ক্রেতারা। এক কে‌জি, ৭০০-৯০০ গ্রাম, ২০০-৬০০ গ্রাম সব আকারেরই ইলিশ র‌য়ে‌ছে বি‌ক্রেতা‌দের কা‌ছে। বাজারও র‌য়ে‌ছে ক্রেতা‌দের বেশ ভিড়। কিন্তু ইলি‌শের দাম নি‌য়ে ক্রেতারা সন্তুষ্ট নন।

ক্রেতা মো. ইকবাল হো‌সেন, খাইরুল আলম ও খু‌শি আক্তার জানান, তারা বাজা‌রের এসে‌ছেন ইলিশ কিন‌তে। কিন্তু দাম বে‌শি হওয়ায় পছ‌ন্দের আকারের ইলিশ কিন‌তে হিম‌শিম খা‌চ্ছেন। তাই ৬০০-৭০০ গ্রা‌মের ইলিশ ১৭০০ টাকা কে‌জি দরে কি‌নেছেন। ৯০০ গ্রাম থে‌কে এক কে‌জি আকারের ইলিশ কেনার ইচ্ছে থাকলেও দাম বে‌শি হওয়ায় কিন‌তে পা‌রেন‌নি বলে জানান তারা।

ক্রেতা আক‌লিমা বেগম, হারুন অর র‌শিদ ও শান্তা রহমান জানান, এক কে‌জির ইলিশ বাজা‌রে ২৫০০-২৭০০ টাকায় বি‌ক্রি কর‌ছেন বি‌ক্রেতারা। ত‌বে সাগ‌রের ইলিশ আরও ৫০০ টাকা কম হলেও তেমন সুস্বাদু না হওয়া সেগু‌লো কেনেননি।

ক্রেতা ফারজানা বেগম, তৈয়বুর রহমান ও মো. হেলাল জানান, সারা‌দে‌শে ৩৩ ভা‌ড়ের বে‌শি ইলিশ অহরণ হয় ভোলায়। কিন্তু ভোলার বাজা‌রের ইলি‌শের দাম ঢাকা, চাঁদপুর, ব‌রিশালসহ বি‌ভিন্ন জেলার থে‌কে বে‌শি, এটি মে‌নে নেওয়া যায় না।

তারা আরও জানান, বিগত বছরগু‌লোর তুলনায় এ বছর ভরা মৌসু‌মে ইলি‌শের দাম বে‌শি র‌য়ে‌ছে।

ইলি‌শের খুচরা বি‌ক্রেতা মো. জয়নাল ও মো. জু‌য়েল ব‌্যাপারী জানান, জাটকার কে‌জি ৬০০-৭০০ টাকা, ৬০০-৯০০ গ্রা‌মের ইলি‌শের দাম ১৪০০-২২০০ টাকা ও এক কে‌জি ও তার বে‌শি আকারের ইলি‌শের দাম ২৫০০-২৭০০ টাকা বি‌ক্রি কর‌ছি।

বি‌ক্রেতা মো. ম‌হিউদ্দিন জানান, ইলি‌শের সরবরাহ আগের চে‌য়ে কিছু বে‌ড়ে‌ছে কিন্তু ঘা‌টে দাম ক‌মে‌নি। চা‌হিদা বে‌শি থাকায় দাম বে‌শি র‌য়ে‌ছে। ঘাট থে‌কে তারা বে‌শি দা‌মে কি‌নে খুচরা বাজা‌রের ১০০-২০০ টাকা বে‌শিতে বি‌ক্রি কর‌ছেন।

ভোলা সদ‌রের তুলাতু‌লি মৎস‌্য ঘা‌রে আড়তদার মো. কামাল ব‌্যাপারী ও মঞ্জু ইসলাম জানান, তারা ঢাকা, ব‌রিশাল ও চাঁদপুরের পাইকারি আড়ত থে‌কে দাদন এনে জে‌লে‌দের দি‌য়ে‌ছেন। এখন পাইকারি আড়তদারদের চাপ আছে কিন্তু তেমন সরবরাহ বা‌ড়েনি। এজন‌্য দাম এখনও বে‌শি র‌য়ে‌ছে। ত‌বে আগামী সপ্তা‌হে ইলি‌শের সরবরাহ আরও বাড়‌বে। তখন কেজিপ্রতি ৩০০-৫০০ টাকা ক‌মে যা‌বে।

ভোলা জেলা মৎস‌্য কর্মকর্তা বিশ্ব‌জিৎ কুমার দেব জানান, বর্তমা‌নের ইলি‌শের ভরা মৌসুম শুরু হ‌য়ে‌ছে। জে‌লে‌দের জা‌লে ইলিশ ভা‌লোই ধরা পড়ছে। আগামী ক‌য়েক দিন পর বে‌শি ধরা পর‌বে। তখন জে‌লেরা কাঙ্ক্ষিত প‌রিমাণ ইলিশ পা‌বেন। দামও ক‌মে যা‌বে।

জু‌য়েল সাহা বিকাশ/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()