পরিবেশখাঁচা থেকে ঘোড়া পালানোয় বিমানবন্দরে ফিরতে বাধ্য হলো প্লেন
একটি বোয়িং ৭৪৭ কার্গো প্লেনে অন্যান্য মালপত্রের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল একটি জ্যান্ত ঘোড়া। কিন্তু প্লেনটি মাঝআকাশে পৌঁছানোর পর কোনোভাবে খাঁচা থেকে ছুটে যায় ঘোড়াটি। ফলে উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শেষমেশ প্লেনকে বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।












