শাকসবজিধরলা নদীর তীরে মিষ্টি কুমড়া চাষ
লালমনিরহাটে ধরলা নদীর তীরে পতিত জায়গায় মিষ্টি কুমড়া চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। এমন ফলনে পরিবারের চাহিদা মেটাতে পেরে খুশি তারা। সেখানে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আটটি কুমড়া ধরেছে। কৃষি অফিস থেকে তাদের বিনা মূল্যে বীজ দেওয়া হয়।












