সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৮%বাতাস ১২ কিমি/ঘ

‘জলবায়ু স্মার্ট কৃষি’ নিয়ে গবেষণা করছেন আলী

মো. রাব্বি

মো. রাব্বি

গবেষণা কেবল তথ্য খোঁজার প্রক্রিয়া নয়, এটি একটি স্বপ্ন দেখা—অজানাকে জানার, অদেখাকে আবিষ্কার করার। এ স্বপ্নকে সামনে রেখেই যুগে যুগে মানুষ ছুটেছে সীমানার বাইরে, ভেঙেছে বাধার প্রাচীর। গবেষণার স্রোতে যে সমাজ যত বেশি সম্পৃক্ত; সে সমাজ তত বেশি উন্নতির চূড়ায় পৌঁছেছে। তবে আমাদের দেশে গবেষণার প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা অনেক ক্ষেত্রেই সীমিত। এ সীমাবদ্ধতার মাঝেও কিছু স্বপ্নবাজ তরুণ গবেষণার মশাল জ্বালিয়ে এগিয়ে যাচ্ছেন। তিতুমীর কলেজের আলী আহমদ তাদেরই একজন।

আলীর গবেষণার প্রধান ক্ষেত্র হলো 'জলবায়ু স্মার্ট কৃষি' বা 'Climate-Smart Agriculture'। তার ভাষায়, 'আমি এমন এক পদ্ধতির ওপর কাজ করছি, যা একদিকে কৃষির উৎপাদনশীলতা বাড়াবে; অন্যদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগ শুধু ব্যতিক্রমী নয়, সময়োপযোগীও হবে বলে মনে করি।'

তিতুমীর কলেজে পড়াশোনার পাশাপাশি আলী দায়িত্ব পালন করেছেন কলেজের গবেষণা সংগঠন 'তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের' সভাপতি হিসেবে। ক্লাব সম্পর্কে সদ্য বিদায়ী সভাপতি আলী বলেন, 'গবেষণার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ানো এবং তাদের গবেষণার প্রাথমিক শিক্ষা প্রদানই ক্লাবের মূল লক্ষ্য।' এখানে নতুনরা গবেষণার হাতেখড়ি নেওয়ার পাশাপাশি, নিজেদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও মনে করেন রিসার্চ ক্লাবের প্রতিষ্ঠাতা আলী।

আরও পড়ুন

গবেষণায় আলীর সাফল্য এরই মধ্যে নজর কেড়েছে বিভিন্ন মহলে। তার গর্বের অধ্যায় হলো সুইডেন দূতাবাস থেকে পাওয়া ফেলোশিপ। বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হওয়া এ অর্জন তিতুমীর কলেজের জন্য এক বিরল সম্মান। 'পুরো বাংলাদেশ থেকে মাত্র দশজনকে এ ফেলোশিপের জন্য বেছে নেওয়া হয়েছিল। ঢাবি, বুয়েট, জবি, বিইউপি, রুয়েটের মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে আমিই ছিলাম তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র।' গৌরব মিশ্রিত স্বরে বললেন আলী আহমদ।

তবে এ পথচলা সহজ ছিল না। নিজের স্নাতকের প্রথম বছর ড্রপ দেওয়ার ঝুঁকিও নিতে হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আলী আহমদ বলেন, 'গবেষণার খুঁটিনাটি শিখতে গিয়ে বুঝেছিলাম, সময়ের আগে পরীক্ষার দৌড়ে নামাটা ভুল হবে। তাই থেমে নিজেকে প্রস্তুত করেছি।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলী আহমদ বলেন, 'গবেষণার মাধ্যমে দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখছি। তিতুমীর কলেজ আমার শক্তি এবং গর্বের জায়গা। আমার সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি কলেজেরও সাফল্য।' বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজের জ্ঞানকে আরও শাণিত করার প্রস্তুতি নিচ্ছেন জানান তিনি।

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

অসম থেকে বক্সায় ফিরল বাঘিনি ‘ডুয়ার্সের রানি’, ঘুমপাড়ানি গুলিতে ধরা হয় রাইমোনায়

বিহার থেকে আনা যে বাঘিনি বক্সা ছেড়ে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছিল, তিন ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি করে তাকে মঙ্গলবার রাতে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে ফেরানো হয়েছে।

সংবাদ প্রতিদিন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

চট্টগ্রামের সদরঘাটে জাহাজের পাশে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে কবুতরের ঝাঁকের ওড়াউড়ি। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ছবির গল্প।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

কুয়াশা আর ধুলা ভেদ করে টকটকে লাল সূর্য, নদীতে জেলের নৌকা

প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ক্যামেরায় ঘন কুয়াশা ও বাতাসের ধুলার স্তর ভেদ করে ওঠা গাঢ় লাল সূর্য এবং নদীর পানিতে তার প্রতিবিম্ব।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)