এগ্রোটেককোন গাছ কখন কোথায় রোপণ করতে হয়
চারদিকে চলছে তাপপ্রবাহ। এর জন্য দায়ী করা হচ্ছে বৃক্ষ নিধনকে। বিভিন্ন কারণে মানুষ গাছ কেটে বনভূমি উজার করছে। বাড়ি, কারখানা, প্রতিষ্ঠান নির্মাণ করছে। ফলে তাপপ্রবাহের যন্ত্রণায় সবাই এখন গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু তার আগে জানতে হবে কখন গাছ রোপণের উপযুক্ত সময়? এমনকি কোন গাছ কোথায় রোপণ করতে হবে।





