সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৪ মিমি

বক-বুনোহাঁস খাওয়ার ভিডিও প্রচার, ২ কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা

রাজশাহীতে বক আর বুনোহাঁস খাওয়ার ভিডিও প্রচার করায় দুই কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, আল-আমিন সোহাগ ও তুলি।

পরিবেশ

রাজশাহীতে বক আর বুনোহাঁস খাওয়ার ভিডিও প্রচার করায় দুই কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, আল-আমিন সোহাগ ও তুলি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা হয়। মামলাটি করেন বিভাগীয় বন কর্মকর্তান কার্যালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোস্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন দুই কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন ও তুলি।

সেই ভিডিওয়ের বিষয়ে ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবিরকে অবগত করা হলে তিনি সব প্রকার প্রমাণ সংগ্রহ করে আদালতে মামলা করেন।

মামলার বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, সোমবার ৩ ফেব্রুয়ারি মামলা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আইন অনুযায়ী তাদের বিচারকার্য চলবে এবং আমরা সর্বোচ্চ সাজা আশা করছি।

এদিকে ভিডিওতে আল-আমিনকে বক হাতে নিয়ে বলতে দেখা যায়, 'আমার বাসায় স্পেশাল মানুষজন আসবে। তাদের জন্য পাখি নিয়ে আসা হইছে। বকপাখি। সুন্দর সুন্দর দেখতে সাদা সাদা বক। বাট মাংস কম।'

এসময় আল–আমিন তার মাকে বলেন, 'আম্মা, এগুলো কাকে খাওয়াবেন?' তার মা বলেন, 'এগুলো জামাইকে খাওয়াব।' আল–আমিন আবার প্রশ্ন করেন, 'আস্ত আস্ত রোস্ট করে খাওয়াবেন, না কেটে কেটে খাওয়াবেন?' মা বলেন, 'রোস্ট করে খাওয়াব।'

এসময় আল–আমিন দর্শকদের উদ্দেশে বলেন, 'বকের রোস্ট হবে আমাদের বাসায়, গাইজ। তোমরা চলে আইসো রোস্ট খাইতে।'

আরেকটি ভিডিওতে দেখা যায়, কন্টেন্ট ক্রিয়েটর তুলি মুরগির ঘর থেকে বুনোহাঁস বের করতে করতে বলছেন, 'আমার বাপে বিলেত থেইক্যা কি ধইরা নিয়াসছে দেখেন।' এসময় ভিডিওতে আরেকটি মেয়েকে বলতে শোনা যায়, 'কী এটা?' জবাবে তুলি বলেন, 'এটা হাঁসপাখি।'

এসময় পা বাঁধা হাঁসটি হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()