শ্রীমঙ্গলে ফিসারি থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিসারিতে পাওয়া গেলো বড় আকারের অজগর। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের স্বপন দেব সজল অজগরটিকে উদ্ধার করে। অজগরটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিসারিতে পাওয়া গেলো বড় আকারের অজগর। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের স্বপন দেব সজল অজগরটিকে উদ্ধার করে। অজগরটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের।
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় সীমান্তঘেঁষা বেতগড়া এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি অজগর।
সুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
একসময় গ্রামাঞ্চলের পথে-ঘাটে, আনাচে-কানাচে ও বাঁধের রাস্তায় কোনো ধরনের পরিচর্যা ছাড়াই বেড়ে উঠতো কাঁটা বেগুনের গাছ। এ গাছে অতিরিক্ত কাঁটা থাকায় একে কাঁটা গাছ বলা হয়। এ গাছকে এক ধরনের আগাছা বলা চলে। তবে এ গাছকে এখন কাজে লাগিয়ে গ্রাফটিং (কাটিং কলম) পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেছেন চাষিরা।
নওগাঁর ধামইরহাটে বিষধর চন্দ্রবোড়া একটি সাপ ধরা পড়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুকসি বিলের পাশের একটি বাগান থেকে সাপটি ধরে স্কুলছাত্র সাকিব হাসান।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইকোপার্কের একটি হরিণ মারা গেছে। কিছুদিন আগে আরও দুটি হরিণ মারা যায় সেখানে। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট এবং অবহেলার কারণে হরিণ মারা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
ছোট্ট এক জীব পিঁপড়া। আমার-আপনার আশেপাশে কতই তো দেখতে পাওয়া যায়। আমরা কি একবার ভেবেছি ওদের নিয়ে? পরিশ্রম, সময়ানুবর্তিতা, একতাবদ্ধতা ও শৃঙ্খলার উদাহরণ হিসেবে প্রকৃতিতে পিঁপড়ার জুড়ি মেলা ভার। পিঁপড়ারা অভাবে পড়ে না। ওদের দুর্ভিক্ষ নেই। লাখো লাখো পিঁপড়া নিজেরাই নিজেদের খাবার খুঁজে নিতে সুদক্ষ।
দিনাজপুরে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের ধান। এবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া বাজারে ধানের দাম নিয়েও খুশি তারা। এই দাম অব্যাহত থাকলে কৃষকদের বাড়তি যে ব্যয় হয়েছে তা পুষিয়ে যাবে।
প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে প্রজাপতি মেলা। আগামী ২ ডিসেম্বর দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
পটুয়াখালীর কুয়াকাটায় বিষধর দুটি পদ্ম গোখরা উদ্ধার করে বনবিভাগের স্থানীয় সংরক্ষিত লেম্বু বনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।
সুইডেনের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। কিন্তু পালিয়ে যাওয়ার পর নিজেই ফিরেছে স্বস্থানে। সাপটি নিজের স্থানে ফেরায় কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে।
খুলনার দাকোপ উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে রায়হান বিশ্বাস (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।