নাগরিক জীবনে সামাজিক সখ্যের কেন্দ্রবিন্দু যৌথ ছাদকৃষি
ঢাকার শাহজাদপুরে এক বহুতল ভবনের ছাদে যৌথ ছাদকৃষি আয়োজন করেছেন দুইটি পরিবার। ওই ছাদকৃষি নাগরিক জীবনে সামাজিক সখ্যের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ঢাকার শাহজাদপুরে এক বহুতল ভবনের ছাদে যৌথ ছাদকৃষি আয়োজন করেছেন দুইটি পরিবার। ওই ছাদকৃষি নাগরিক জীবনে সামাজিক সখ্যের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এবারও কোরবানি বাজারে অনলাইনে গরু বেচাকেনার প্রস্তুতি নিয়েছেন বহু খামারি। দেশি পদ্ধতিতে গরু লালন-পালনের পাশাপাশি ক্রেতা সুবিধার কথা মাথায় রেখে নানান ব্যবস্থা রাখছেন তারা। প্রতি বছর ঢাকার নির্ধারিত কিছু ক্রেতাচাহিদা মাথায় রেখে কোরবানির প্রাণী লালন পালন করেন ভাটারার এক খামারি।
ঢাকার যাত্রাবাড়িতে চারতলা ভবনজুড়ে প্রাণিসম্পদের খামার গড়েছেন জাকির হোসেন নামের এক উদ্যোক্তা।
কৃষিকে পর্যটনের বাস্তবে রূপ দিয়েছেন কলেজ পড়ুয়া ছাত্রী। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছেন দেশি-বিদেশি শতাধিক প্রকার ফুলে শোভিত গাছে ঘেরা রেস্তোরা। এর উদ্যোক্তার এখন স্বপ্ন তার এ উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার।
ছাদেই সমন্বিত কৃষিখামার গড়ে তুলেছেন ঢাকার মিরপুরের ফিরোজুল আহসান। ছয়তলা বাড়ির ১ হাজার ৮শ বর্গফুটের ছাদ থেকে তিনি মেটাচ্ছেন পারিবারিক পুষ্টিচাহিদা।
ঢাকার বনশ্রীতে সাততলা ভবনের ছাদে সমন্বিত ছাদকৃষির আয়োজন করেছেন শাহ আলম চৌধুরী। সেখানে ফল ফসলের প্রাচুর্যের সঙ্গে মাছ চাষ চলছে স্বয়ংক্রিয় অ্যাকোয়াপনিক্স ব্যবস্থায়।
দেশে ঘরোয়া মাছ চাষের সর্বাধুনিক পদ্ধতি রাস এর পর এবার ‘বায়োফ্লক’ নিয়ে নানামুখি পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ঢাকার উত্তরার দুই তরুণ প্রকৌশলী লেখাপড়া শেষে উদ্যোগ নিয়েছেন ওই প্রযুক্তিতে মাছ চাষের এবং এর বাণিজ্যিক সম্ভাবনায় অনেক বেশি আশাবাদী তারা।
অবসর জীবনে স্বাস্থ্য সুরক্ষায় ছাদকৃষি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেকের মতই এই সুফল ভোগ করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আজিজুল হক। ঢাকার মহাখালীতে বাসভবনের ২ হাজার ৩’শ বর্গফুটের ছাদে গড়ে তুলেছেন তিনি মনোরম ছাদকৃষি।
ছাদকৃষিএকান্নবর্তী পরিবারেরর নিবিড় বন্ধনের উৎস হতে পারে ছাদকৃষি। এমন দৃষ্টান্তের সন্ধান পাওয়া যায় ঢাকার উত্তরার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামের বাসভবনে। সমৃদ্ধ কৃষির মতোই তার পরিবারটিও এক সাজানো বাগান।
মতামতনভেম্বরের মাঝামাঝি। ঢাকায় শীত না পড়লেও ঢাকার বাইরে শীতের উপস্থিতি নাকি বেশ টের পাওয়া যাচ্ছে- ফোনে জানালেন কুলাউড়ার বদরুল ইসলাম। বদরুল ইসলাম আমার স্বজন, কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। দেশে এসেছেন। আছেন কুলাউড়ায়। তিনি আমন্ত্রণ জানালেন সেখানে যাওয়ার জন্য। আমারও কাজ আছে। যেতে রাজি হয়ে গেলাম।
মৎস্যদেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে পোষা প্রাণীর হাসপাতাল। ঢাকার পূর্বাচলে অত্যাধুনিক সুবিধাসম্বলিত বিশ্বমানের ওই হাসপাতালের দ্বার উন্মোচন হবে ২৭ অক্টোবর।
ছাদকৃষিএবার সরকারি বাসভবনে মনোরম ছাদকৃষি গড়ে তুলেছেন তথ্য সচিব আব্দুল মালেক। পরিবারের সতেজ ও বিশুদ্ধ ফল ফসলের চাহিদা পুরণের পাশাপাশি সুস্থ জীবনের স্বার্থেই কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তিনি। বলছেন, ঢাকার পরিবেশ উন্নয়নে ছাদকৃষির বিকল্প নেই।
ছাদকৃষিঢাকা মহানগর ভিকটিম সাপোর্ট সেন্টারে গড়ে উঠেছে সুসজ্জিত ছাদকৃষি। নির্যাতিত নারী ও শিশুদের শুশ্রূষার ক্ষেত্রে ঐ ছাদকৃষি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।