সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

একান্নবর্তী পরিবারের বন্ধনের কেন্দ্র হতে পারে ছাদকৃষি

একান্নবর্তী পরিবারেরর নিবিড় বন্ধনের উৎস হতে পারে ছাদকৃষি। এমন দৃষ্টান্তের সন্ধান পাওয়া যায় ঢাকার উত্তরার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামের বাসভবনে। সমৃদ্ধ কৃষির মতোই তার পরিবারটিও এক সাজানো বাগান।

একান্নবর্তী পরিবারেরর নিবিড় বন্ধনের উৎস হতে পারে ছাদকৃষি। এমন দৃষ্টান্তের সন্ধান পাওয়া যায় ঢাকার উত্তরার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামের বাসভবনে। সমৃদ্ধ কৃষির মতোই তার পরিবারটিও এক সাজানো বাগান।

ভবনটির নির্মাণ ১৯৯৪ সালে, তখন থেকেই চলছে ছাদকৃষির চর্চা। ফল-ফুল শাকসবজি যেন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের চেয়ে বেশি গুরুত্ব রাখছে শিল্পচর্চায়।

একবিংশ শতকে যখন পারিবারিক বন্ধনের অস্তিত্ব খুঁজে পাওয়া ভার, তখন এই পরিবারটি এখনও ধরে রেখেছে একান্নবর্তীর ঐতিহ্য। আর ঐতিহ্য সংরক্ষণে বড় এক ভূমিকা রেখেছে এই ছাদকৃষি।

বাড়ির ভেতরেও রয়েছে শিল্পের সাথে প্রকৃতির নিবিড় এক সখ্যতা। আর সবকিছুকে ছায়ার মতো আগলে রেখেছেন মা মনোয়ারা বেগম।

ফলবান গাছ, ফুলের কুড়ি কিংবা মৌসুমী সবজির বাহার সবই যেন মিলে যাচ্ছে পরিবারের সবার ইচ্ছে আর বন্ধনের সঙ্গে।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()