ছাদকৃষিউত্তরার সজিব ইসলামের ছাদকৃষি | ছাদকৃষি পর্ব: ৩৬৬
এই শহরে ভবনের উপরের খোলা আকাশটাই যেন কয়েক কোটি নগরবাসীর জন্য মুক্ত বাতাস প্রাপ্তি ও স্বস্তির স্থান। ভবনের ছাদ ঘিরে তাই গড়ে উঠছে নানা আয়োজন। শহরের ছাদগুলো এখন বিচিত্র গাছগাছালি, ফল-ফসল, পাখপাখালির নতুন ঠিকানা। একেকটি ছাদ আজ একেকটি ছোট ছোট সবুজ কৃষিক্ষেত্র। এখানে এলে চোখ জুড়ায়, মন জুড়ায়, দূর হয় ক্লান্












