ছোট্ট বন্ধুরা, আজকের পর্বে তোমাদের সঙ্গে রয়েছে উম্মে আবিদা জান্নাত রোদেলা। সে দেখাবে কীভাবে খুব সহজে রোজেলা বা চুকাই গাছের চারা রোপণ করতে হয়।
রোজেলা শুধু সুন্দর গাছই নয়, পুষ্টিবিদদের মতে রোজেলার চা বা পানীয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সহায়ক এবং হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও এটি হজমে সহায়তা করে এবং বিভিন্ন কসমেটিক্সে প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয়।
এই ভিডিও দেখে তোমরাও তোমাদের বারান্দা, ছাদ বা উঠোনে রোজেলা কিংবা অন্য সবজি চাষ শুরু করতে পারো। আর তোমাদের চাষ করা ফল-ফসলের ছবি বা ভিডিও আমাদের পাঠিয়ে দিও স্ক্রিনে দেখানো ঠিকানায়।





মন্তব্য
(০)