সপ্তম শ্রেণীর ছাত্র সামিদ বিন জামান পড়াশোনার পাশাপাশি আগেভাগেই যুক্ত হয়েছে ছাদকৃষির সঙ্গে। ছাদে সবজি চাষ করতে করতেই স্কুলের কৃষি বিষয়ক পাঠ হয়ে উঠেছে তার কাছে আরও সহজ ও আনন্দের।
এই পর্বে সামিদ ছোট্ট বন্ধুদের দেখাবে কীভাবে খুব সহজে টবেই লেটুস চাষ করা যায়। লেটুস একটি পুষ্টিকর সালাদজাতীয় সবজি, যা ভিটামিন এ, বি ও সি–সমৃদ্ধ এবং সুষম খাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শহরের ছাদ বা বারান্দাতেই সবজি উৎপাদনের এই উদ্যোগ ছোটদের মাঝে কৃষিপ্রেম জাগিয়ে তুলছে। তোমরাও চাইলে ছাদে বা বারান্দায় সবজি চাষ করে আমাদের পাঠাতে পারো তোমাদের ফল-ফসলের ছবি বা ভিডিও।





মন্তব্য
(০)