মৎস্যকোরবানিযোগ্য পশু ১ কোটি ২৫ লাখ
আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশি গরু দিয়েই কোরবানির সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। এ বছর প্রায় ১ কোটি ২৫ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে, যা গত বছরের তুলনায় ৩ লাখ ৭৫ হাজার বেশি। দেশি পশুতে চাহিদা পূরণ হওয়ায় দেশের বাইরে থেকে গরু আনা বন্ধে কঠোর অবস্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।












