মৎস্যমাছের খামারে সফল মিরসরাইয়ের অহিদুন নবী
চট্টগ্রামের মিরসরাইয়ের স্বপ্নবাজ তরুণ অহিদুন নবী (৩০)। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন মাছের খামার। শুরুতে ধাক্কা খেলেও থেমে যাননি। চ্যালেঞ্জ নিয়ে আবার শুরু করেন। সেখান থেকে সফলতার গল্পের শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি।












