সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

কাঁঠাল পাকা ও মিষ্টি কি না বুঝে নিন ৫ কৌশলে

ফলের দোকানগুলো এখন আম-কাঁঠালের মিষ্টি গন্ধে ক্রেতাদের আকৃষ্ট করছে। মধুমাসে আম, জাম, কাঁঠাল, লিচুসহ বাহারি ফল এখন বাজারে মিলছে।

ফল

ফলের দোকানগুলো এখন আম-কাঁঠালের মিষ্টি গন্ধে ক্রেতাদের আকৃষ্ট করছে। মধুমাসে আম, জাম, কাঁঠাল, লিচুসহ বাহারি ফল এখন বাজারে মিলছে।

সব ফলের মতো কাঁঠালও সবে বাজারে উঠতে শুরু করেছে। তবে পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজে বের করা বেশ কঠিন। বিক্রেতার কথায় পাকা কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান!

আরও পড়ুন: ঝটপট তালের শাঁসের খোসা ছাড়ানোর উপায়

তবে কাঁঠাল কেনার আগে ৫ কৌশল যাচাই করে দেখুন। তাহলে খুব সহজেই পাকা ও রসালো কাঁঠাল চিনে কিনতে পারবেন।

১. পাকা কাঁঠাল কেনার সময় সম্ভব হলে তা কেটে দেখে আনুন। যদিও বাইরের ফল দোকানিরা এভাবে কাঁঠাল বিক্রি করেন না। তবে অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে বিক্রি করা হয়।

এতে ক্রেতারা কাঁঠালের ভেতরের অংশ দেখে কিনতে পারেন। এভাবে কাঁঠাল কিনতে গেলে এর ভেতরের কোয়াগুলো নরম ও সতেজ আছে কি না তা দেখে কিনুন।

আরও পড়ুন: কৃত্রিমভাবে পাকানো আম খেলে যে সমস্যা দেখা দেয় শরীরে

২. পাকা কাঁঠাল চেনার আরও এক উপায় হলো এর গন্ধ পরীক্ষা করা। কাঁঠালের সুবাস অনেক তীব্র হয়।

কাঁঠাল পাকা কি না তার এর গন্ধেই টের পাওয়া যায়। যদি কাঁঠাল থেকে সুগন্ধ বের না হয় তাহলে বুঝবেন সেটি এখনো পাকেনি।

৩. কাঁঠাল পাকলে এর গায়ের রং উজ্জ্বল হলুদ হয়ে যায়। যদি দেখেন কাঁঠালের গায়ে গাঢ় রং, তাহলে বুঝবেন এতে আলাদা রং মাখানো হয়েছে।

আরও পড়ুন: গরমে জাম খেলে শরীরে যা ঘটে

৪. কাঁঠাল কেনার সময় খেয়াল রাখুন তা যেন অক্ষত থাকে। কাঁঠালের কোনো অংশে যদি বাড়তি চাপ লেগে নরম হয়ে যায় তাহলে তা কিনবেন না।

বেশি নরম কিংবা তুলতুলে কাঁঠাল কেনা থেকে বিরত থাকুন। এমন কাঁঠালের ভেতরের কোয়াগুলোও বেশি নরম থাকে।

আরও পড়ুন: কোমলপানীয় পান করেই বেঁচে আছেন ১৭ বছর!

৫. গাছপাকা কাঁঠাল স্বাদ সবচেয়ে বেশি সুস্বাদু। তবে কাঁচা কাঁঠাল পেড়ে সংরক্ষণ করে পাকানো হলে তার স্বাদ অনেকটাই কমে যায়।

যদি গাছপাকা কাঁঠাল কিনতে পারেন তাহলে বুঝবেন তা অবশ্যই পাকা ও মিষ্টি হবে। এ ধরনের কাঁঠাল পেলে কিনুন।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()