ফলচৈত্রের বৃষ্টিতে আশা-নিরাশায় আম চাষিরা
চাঁপাইনবাগঞ্জে চৈত্রের প্রথম সপ্তাহে সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে আমের মুকুলের হালকা ক্ষতি হলেও গুটির উপকার হয়েছে বেশ। তবে আমচাষিরা এখনো আশা-নিরাশায় রয়েছেন। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছেন নাকি উপকার বুঝে উঠতে পারছেন না তারা।












