সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৮ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। এসময় এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনো হয়নি। এটা তো জানেন, এটা কেবিনেটে সিদ্ধান্ত হতে হবে। কেবিনেটে উত্থাপিত হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। এটা একটা প্রস্তাব, আমরা মনে করি এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশটি কেবিনেটে গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

যাত্রাবাড়ী এলাকায় প্রচুর যানজট, রাস্তাঘাট ভাঙা সেখানে আবার পশুর হাট বসছে। সেখানকার পরিস্থিতি কীভাবে সামাল দেবেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি, মহাসড়কে আমরা কোনো হাট বসতে দেবো না। মহাসড়কে যাতে হাট না আসে, মহাসড়কের আশপাশে যারা হাট করছেন তাদের দায়িত্ব থাকবে কোনোক্রমেই যাতে মহাসড়কে পশু প্রবেশ করতে না পারে। আমাদের নিরাপত্তা বাহিনীও এ ব্যাপারে খেয়াল রাখবে।

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ কোরবানির পশুবাহী যানবাহন থামাতে পারবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন>> সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না

তিনি বলেন, কোরবানির পশু ঠিকমতো যাতে শহরে ঢুকতে পারে এবং পরিবহন যাতে সুন্দর হয়, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচটাওয়ার বসাবো। পশুর হাটগুলো সিসি ক্যামেরায় আবৃত থাকবে।

সীমান্ত দিয়ে যাতে দেশে গরু প্রবেশ করতে না পারে সেজন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী একটি চিঠি দিয়েছেন, এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই জানিয়ে দিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনো পশু না আসে। দু-তিন বছর ধরে আমরা সেটি ফলো করে আসছি। প্রাণিসম্পদ মন্ত্রী যেটা বলেছেন, সেটা (পশু আমদানি) তো আগে থেকে আমাদের চলছে, নতুন করে বলার কিছু নেই। আমাদের বর্ডার গার্ড সব সময় তৈরি আছে। নানা কায়দায় পশু চলে আসে, অনেক ফাঁক-ফোকর দিয়ে চলে আসে।

'আমাদের কাছে খবর আসছে, মিয়ানমার থেকে আসছে। এত দুর্গম এলাকা কোন ফাঁক-ফোকর দিয়ে যে কোনটা ঢুকে যায়। অনেক সময় ঢুকে যাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে পশু না আসে।'

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাটালের বিষয়ে অভিযোগ করেছিলেন। এ বিষয়ে তিনি একটি মিথ্যা চিঠিও দেখিয়েছিলেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলে দিয়েছি। আমাদের অবস্থান বলে দিয়েছি।

আরএমএম/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()