ফলদেশি লিচু এবার আকারে ছোট, স্বাদেও টক
পাবনার ঈশ্বরদীতে মোজাফ্ফর জাতের (দেশি) লিচু বেচাকেনা শুরু হয়েছে। ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক। উপজেলার জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, চাষি ও ব্যবসায়ীরা দেশি লিচু হাটে এনেছেন। তবে এখনো বোম্বাই লিচু না ওঠায় হাটে তেমন ভিড় নেই।












