পরিবেশপদ্মার চরে রাসেলস ভাইপার আতঙ্ক
পদ্মার তীরে উপদ্রব বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া)। গত তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে এ সাপের কামড়ে মারা গেছে অন্তত পাঁচজন। স্থানীয়রা ২০টির বেশি সাপ মেরেও ফেলেছেন। হঠাৎ করে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষ।












