মৎস্যসবজিতে আগুন, সাধারণ মানুষের হাঁসফাঁস
রাজধানীর কাঁচাবাজারে গেলেই এখন ক্রেতাদের প্রথম প্রতিক্রিয়া 'সবজির এতো দাম'! মাছ-মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার যেখানে খাবারের তালিকায় সবজির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে, সেখানে এখন সেই সবজিও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রায় সব ধরনের সবজির কেজি এখন প্রায় সেঞ্চুরিতে বা একশো টাকার কাছাকাছি।












