পরিবেশ১ জুন থেকে শুরু হবে গাছ লাগানো: ডিএনসিসি প্রশাসক
পহেলা জুন থেকে ঢাকা শহর জুড়ে খাল, লেক, উন্মুক্ত স্থান ও মাঠে ব্যাপক আকারে উন্নয়ন ও বৃক্ষরোপণের কাজ শুরু হচ্ছে। এরই মধ্যে পুরো নগরের জন্য ল্যান্ডস্কেপ ডিজাইন সম্পন্ন হয়েছে। উদ্ভিদবিদদের পরামর্শে খাল ও লেকের পাড়ে গাছ লাগানো হবে। এ উদ্যোগগুলোকে সফল করতে আমরা সব অংশীদারদের পাশে থাকতে চাই।












