সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

মৎস্য

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), গাড়িচালক মো. সাগর (৩০), স্পিটবোট চালক সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দিনগত রাতে জাজিরার সিডারচরে একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত ছিল। হঠাৎ ১৮ থেকে ২০টি ইঞ্জিনচালিত নৌকায় লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ জনকে আহত করে পালিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাবো। পরে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()