এগ্রোবিজসৌদি-মরক্কো থেকে ৯০৩ কোটি টাকার সার আমদানি করবে সরকার
সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯০২ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।












