সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৩%বাতাস ১৪ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

জিয়া উদ্যানে তারেক রহমানের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, পানিসম্পদমন্ত্রী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দীন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ফসলের খেতে বন্য শূকর-বানরের হানা, রাত জেগে পাহারা কৃষকের

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের আশেপাশের কয়েকটি এলাকায় বন্য শূকর ও বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকরা। ফসল রক্ষায় এখন রাত জেগে মাচাংয়ে বসে পাহারা দিতে হচ্ছে তাদের। ফসলি জমির পাশাপাশি বসতবাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছেও হানা দিচ্ছে বন্য প্রাণী। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষক ও বা

জাগো নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শেরপুরের গারো পাহাড়ে এআই ক্যামেরা, হাতি এলেই এক মিনিটে সতর্কবার্তাএগ্রোটেক

শেরপুরের গারো পাহাড়ে এআই ক্যামেরা, হাতি এলেই এক মিনিটে সতর্কবার্তা

নালিতাবাড়ীতে হাতির চলাচলের পথে বসানো ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা হাতি শনাক্ত করলেই টেলিগ্রাম অ্যাপে এক মিনিটের মধ্যে সতর্কবার্তা পাঠাচ্ছে, যাতে ফসল ও প্রাণ দুটোই বাঁচে।

সমকাল৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাঁধই হয়ে উঠছে হাওরের বোরোর বিপদ: রাসেল আহমদের কলামমতামত

বাঁধই হয়ে উঠছে হাওরের বোরোর বিপদ: রাসেল আহমদের কলাম

সাংবাদিক রাসেল আহমদ সমকালের কলামে লিখেছেন, পানি নিষ্কাশনের পরিকল্পনা ছাড়া বানানো ফসলরক্ষা বাঁধ হাওরে জলাবদ্ধতা বাড়াচ্ছে; গত বছর সরকারি হিসাবে ৫০ হাজার ৭৩ হেক্টরের ধান ক্ষতিগ্রস্ত হয়।

সমকাল৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)