সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ৭ কিমি/ঘ

রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

পটুয়াখালীতে রান্নাঘরে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতে রান্নাঘরে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২ নম্বর বাঁধঘাট এলাকার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

কৃষ্ণ রানি ওই এলাকার স্বপন কুমার শীলের স্ত্রী। স্বপন কুমার স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটারের ব্যবসা করেন।

স্বপন কুমার জানান, সকালে রান্নাঘরে ভাত রান্না করছিলেন কৃষ্ণা রানি। হঠাৎ চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন, তিনি বলছেন সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে তার ক্ষতস্থানের ওপরে কাপড় দিয়ে বেঁধে হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক এসে অ্যান্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণ রানিকে বাঁচানো যায়নি।

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

পিঙ্ক সল্ট না সাদা লবণ? প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত লবণই ভালো, বলছেন চিকিৎসক

হায়দরাবাদের ক্যানসার সার্জন ডা. অর্জুন শঙ্করনের পরামর্শ: লবণের রং নয়, আয়োডিন আছে কি না সেটাই আসল; সৈন্ধব, বিট বা কেল্টিক লবণের খনিজ সামান্য, আর সব খাবার মিলিয়ে দিনে এক চা চামচের কম লবণ।

সমকাল২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

মিরপুরে ৬-৭ নভেম্বর আদিবাসী খাদ্য ও শস্য মেলা: জুমের সবজি, বিনি চাল, পাহাড়ি মধু

নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের পঞ্চম মেলায় পাহাড় ও সমতলের উদ্যোক্তারা আনছেন তেল-মসলা ছাড়া রান্না, বাঁশকোড়ল, হেবাঙ, পাজন, বিনি চালের পিঠা আর জুমের কৃষিপণ্য; স্টলে নারী উদ্যোক্তাদের প্রাধান্য।

বাংলা নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মাছের মাথা আর ভাজা মুগ ডালে মুড়িঘণ্ট: উপকরণ ও রান্নার ধাপ

ঐতিহ্যবাহী মুড়িঘণ্টের স্বাদ নির্ভর করে তিনটি কাজে: মাছের মাথা ভালো করে পরিষ্কার করা, মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেওয়া আর মসলা ঠিকমতো কষানো।

এগ্রিকেয়ার২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)