সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মৌলভীবাজারে রাত হলে ফসলি জমিতে শূকরের হানা

মৌলভীবাজারে খাবারের আশায় ফসলি জমিতে নেমে আসে কমলগঞ্জের লাউয়াছড়ার জাতীয় উদ্যানের বুনো শূকরেরা। আর এতেই নষ্ট করে ফেলে কৃষি জমির ধান ও বিভিন্ন শীতকালীন সবজিখেত। ফলে ফসল রক্ষায় বাধ্য হয়ে এখন রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা।

শাকসবজি

মৌলভীবাজারে খাবারের আশায় ফসলি জমিতে নেমে আসে কমলগঞ্জের লাউয়াছড়ার জাতীয় উদ্যানের বুনো শূকরেরা। আর এতেই নষ্ট করে ফেলে কৃষি জমির ধান ও বিভিন্ন শীতকালীন সবজিখেত। ফলে ফসল রক্ষায় বাধ্য হয়ে এখন রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা।

জানা গেছে, শীতের মৌসুমে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে বয়ে চলা ছড়াগুলো শুকিয়ে যায়। একই সঙ্গে বনের ভেতরে বিভিন্ন লতাপাতা মরে যায়। ফলে বনের মধ্যে প্রাণীদের খাবার পানি ও খাবার সংকট দেখা দেয়। আর এতে করেই খাবারের খুঁজে বনের প্রাণীরা বেড়িয়ে পড়ে লোকালয়ে।

স্থানীয় কৃষকরা জানান, লাউয়াছড়া বনের অনেক প্রাণীরা লোকালয়ে এসে খাবার সংগ্রহ করে। তবে বছরের এই সময়টাতে বুনো শূকর রাতের অন্ধকারে হানা দিয়ে পাকা ধান ও সবজির খেত নষ্ট করে দেয়। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকেরা ফসল রক্ষারজন্য দলবদ্ধভাবে বাঁশ, টিনের শব্দ এবং লাঠিসোঁটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।

লাউয়াছড়া বনের আশেপাশের লংগুরপার, দক্ষিণ বালিগাঁও, বাঘমারা, সরইবাড়ি, ভেড়াছড়া, ছাতকছড়া গ্রামসহ কয়েকটি গ্রামে রাত নামলেই বুনো শূকর হানা দেয়। ফলে কৃষকেরা নিরুপায় হয়ে ফসল রক্ষার জন্য রাতদিন পাহারা দিচ্ছেন এখন।

বনবিভাগ বলছে, বছরের এই সময়টা বুনো শূকর বনের বাহিরে ফসল খাওয়ার জন্য অনেক সময় বেড়িয়ে পড়ে। মানুষের কিছুটা ফসল খেয়ে নষ্ট করে। সেগুলোকে নির্দিষ্ট সীমানার মধ্যে রাখা যাচ্ছে না।

ফসল রক্ষার জন্য পাহারা দিচ্ছেন এমন কৃষকেরা বলেন, ফসল রক্ষার জন্য শূকর তাড়ানোর চেষ্টা করলে উল্টো মানুষকে ধাওয়া করে। সারা দিন কাজ করে আবার রাত জেগে ফসল পাহারা দিতে হয়। শূকরের হানায় কোন ফসল মাঠে রাখতে পারছেন না। শুধু শূকর নয় বানরের দল এসে ফসলে খেয়ে যায়। ফসলি মাঠে বাঁশ দিয়ে কয়েক ফুট উঁচুতে মাচাং তৈরি করে রাতে পাহারা দেওয়া হয়।

ফসল রক্ষায় রাতে পাহারা দিচ্ছেন কৃষক কনাই মিয়া ও আবুল মিয়া বলেন, আমন ধান কাটার সময় আসলেই শুকরের দল পাকা ধান খেয়ে নষ্ট করে যায়। এজন্য ফসল কাটার আগ পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, লাউয়াছড়া বনের প্রাণীরা খাবারের জন্য লোকালয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর নির্দিষ্ট কোনো সীমানা নেই। আমরা চাইলেও তাদেরকে আটকাতে পারবো না। লাউয়াছড়া বনে আগের তুলনায় গত কয়েকবছরে শূকর ও বানরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রাণীদের প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। কেউ যেন ইচ্ছে করে কোন প্রাণীর ক্ষতি না করে।

এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()