সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৩%বাতাস ৮ কিমি/ঘ

সারা দিন হাতে থাকে, তবু স্বপ্নে স্মার্টফোন আসে না কেন

১৬ হাজার মানুষের স্বপ্নের বর্ণনা বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ১ থেকে ৫ শতাংশ স্বপ্নে ফোন বা এ ধরনের প্রযুক্তি থাকে। গবেষকদের ব্যাখ্যা, স্বপ্নে জায়গা পায় আবেগ, যন্ত্র নয়।

সারা দিন হাতে থাকে, তবু স্বপ্নে স্মার্টফোন আসে না কেন
স্বাস্থ্য

দিনের বড় অংশ স্মার্টফোনের সঙ্গে কাটলেও ঘুমের স্বপ্নে এই যন্ত্রের উপস্থিতি খুবই কম। স্লিপ অ্যান্ড ড্রিম ডেটাবেইসের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, মানুষের স্বপ্নের মাত্র ১ থেকে ৫ শতাংশে স্মার্টফোন বা এ ধরনের প্রযুক্তি থাকে।

১৬ হাজার মানুষের বর্ণনা করা স্বপ্নের সাম্প্রতিক এক বিশ্লেষণে নারীদের স্বপ্নের ৩ দশমিক ৫৫ শতাংশ এবং পুরুষদের ২ দশমিক ৬৯ শতাংশে ফোনের উল্লেখ পাওয়া গেছে। তরুণদের স্বপ্নে বয়স্কদের চেয়ে প্রযুক্তি কিছুটা বেশি এলেও সামগ্রিকভাবে তা খুবই কম।

স্বপ্ন গবেষক ও ডেটাবেইসটির পরিচালক ড. কেলি বুলকলে বলেন, প্রায় সর্বব্যাপী মোবাইল ফোন স্বপ্নে এত কম আসাটা বিস্ময়কর, কারণ সাধারণত জাগ্রত জীবনের অভিজ্ঞতা ও আবেগই স্বপ্নে ফিরে আসে। গবেষকদের একটি ব্যাখ্যা, স্বপ্নে কোনো কিছুর উপস্থিতি নির্ভর করে তার সঙ্গে জড়ানো আবেগের ওপর। ফোন নিজে আবেগের বিষয় নয়, ফোনে যাদের সঙ্গে কথা হয় বা যা দেখা হয়, সেগুলোই আবেগের।

ড. বুলকলের মতে, এ কারণেই স্বপ্নে ফোনের স্বাভাবিক ব্যবহারের চেয়ে ফোন হারিয়ে যাওয়া বা বিকল হওয়ার ঘটনা বেশি দেখা যেতে পারে, কারণ ফোন হারানোর আশঙ্কা মানুষকে বেশি উদ্বিগ্ন করে।

আরেকটি ব্যাখ্যা ‘ক্ষতিপূরণ তত্ত্ব’। লিংকন বিশপ ইউনিভার্সিটির ঘুম ও মস্তিষ্কবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ক্যারোলিন হোলটনের মতে, দিনের কোনো ঘটনা উদ্বিগ্ন করলেও তা নিয়ে ভাবার সুযোগ না পেলে মস্তিষ্ক ঘুমের মধ্যে তা প্রক্রিয়া করে। কিন্তু যিনি দিনে আট ঘণ্টা কম্পিউটারের সামনে কাটান, স্বপ্নেও তাঁকে একই বিষয়ে ব্যস্ত থাকতে হয় না।

স্বপ্নে ফোন এলেও পর্দায় প্রায়ই অর্থহীন আঁকিবুঁকি দেখা যায়, বই পড়া বা টাইপ করার ক্ষেত্রেও একই হয়। অধ্যাপক হোলটন বলেন, স্বপ্নের সময় মস্তিষ্ক সৃজনশীল ও আবেগনির্ভর হয়ে ওঠে, যুক্তি ও খুঁটিনাটিতে মনোযোগ কমে যায়।

বিজ্ঞানীরা মনে করেন, ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, শেখা ও আবেগ নিয়ন্ত্রণের সংযোগ তৈরি ও পুনর্গঠন করে। স্বপ্ন হয়তো দিনের প্রতিটি খুঁটিনাটি পুনরাবৃত্তির জন্য নয়, বরং বাস্তবতা থেকে খানিক সরে আবেগ ও অভিজ্ঞতা গুছিয়ে নেওয়ার জায়গা। প্রতিবেদনটি আজকের পত্রিকা ডেস্কের।

ছবি: myUpchar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: আজকের পত্রিকা

আজকের পত্রিকাসূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

ওষুধ বন্ধের পরও কম রক্তচাপ: ব্যাক্সড্রোস্ট্যাট নিয়ে ছোট গবেষণায় আশাস্বাস্থ্য

ওষুধ বন্ধের পরও কম রক্তচাপ: ব্যাক্সড্রোস্ট্যাট নিয়ে ছোট গবেষণায় আশা

অ্যাড্রিনাল গ্রন্থির নডিউলজনিত উচ্চ রক্তচাপের ১৪ রোগীর ওপর ছোট এক গবেষণায় ব্যাক্সড্রোস্ট্যাট বন্ধের দুই বছর পরও রক্তচাপ আগের চেয়ে কম দেখা গেছে। গবেষকেরা বলছেন, সেরে যাওয়া বলার সময় এখনো আসেনি।

বাংলাভিশন৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শীত আসতেই ঢাকার বাতাস বিষাক্ত, বাড়ছে সিওপিডির ঝুঁকিপরিবেশ

শীত আসতেই ঢাকার বাতাস বিষাক্ত, বাড়ছে সিওপিডির ঝুঁকি

আইকিউএয়ারের হিসাবে ৮ নভেম্বর সকালে একিউআই ১৭৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ছিল ঢাকা। নির্মাণের ধুলা, ইটভাটা, পুরোনো যানবাহন আর বর্জ্য পোড়ানোকে দায়ী করে প্রতিকার বললেন বিশেষজ্ঞরা।

চ্যানেল আই অনলাইন৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দিল্লির বায়ুমান সূচক ৩৭৬, আতশবাজি আর ফসলের নাড়া পোড়ানোয় আরও অবনতির শঙ্কাপরিবেশ

দিল্লির বায়ুমান সূচক ৩৭৬, আতশবাজি আর ফসলের নাড়া পোড়ানোয় আরও অবনতির শঙ্কা

রোববার নয়াদিল্লির গড় বায়ুমান সূচক ছিল ‘খুব খারাপ’ ৩৭৬, জাহাঙ্গীরপুরীতে ৪৬৩। পূর্বাভাস বলছে, ৯ নভেম্বর থেকে কয়েক দিন দূষণ ‘গুরুতর’ পর্যায়ে থাকতে পারে।

আজকের পত্রিকা৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)