সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

চট্টগ্রামে পাইকারিতে পিয়াজের দাম কমলেও খুচরায় দ্বিগুণ

পাইকারিতে তেমন কোনো প্রভাব না থাকলেও খুচরা বাজারে পিয়াজের দামে আগুন লেগেছে। এই আগুনের প্রভাব পড়ছে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের মাঝে। খুচরা বাজারে পিয়াজের দাম বেশি থাকায় পিয়াজ ক

পাইকারিতে তেমন কোনো প্রভাব না থাকলেও খুচরা বাজারে পিয়াজের দামে আগুন লেগেছে। এই আগুনের প্রভাব পড়ছে মধ্য ও নিম্নবিত্ত ক্রেতাদের মাঝে। খুচরা বাজারে পিয়াজের দাম বেশি থাকায় পিয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

তবে পিয়াজের মান ভেদে পাইকারিতে ২২ থেকে ৪৫ টাকা বিক্রি হলেও খুচরায় দাম বেশি রয়েছে। খুচরায় ক্রেতারা গত দুই সপ্তাহ ধরে ৭০-৭৫ টাকায় কেজিতে পিয়াজ কিনেছেন। বর্তমানে সেটি ৬০-৬৫ টাকা বিক্রি করা হচ্ছে। পাইকারিতে পিয়াজের দাম কমলেও খুচরায় প্রভাব পড়েনি। ফলে ক্রেতারা দাম কমার সুফল পাচ্ছেন না।অন্যদিকে, চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে মিয়ানমারের পিয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩৫ টাকায়। ভারতের পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। তাছাড়া প্রশাসনের কঠোর নজরদারিও রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

মুরাদপুর এলাকার হাফেজ আহমদ নামে একজন ক্রেতা বলেন, খুচরা বাজারে পিয়াজের দামে এতো আগুন কেন জানি না। ৬৫-৭০ টাকায় পিয়াজ কিনতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ এতো দামে কিভাবে পিয়াজ কিনে খাবে। তবে পাইকারি বাজারে তেমন দাম না থাকলেও একটা সিন্ডিকেট এসব করতে পারে বলে জানান তিনি।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পিয়াজ ভর্তি। পাইকারি দাম কমতে কমতে ২০-২২ টাকায় এসেছে। নেই কোনো সিন্ডিকেট। তবে পিয়াজের দাম এখন কমতির দিকে বলেও জানান তিনি।

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পাইকারিতে পিয়াজের দাম কমলেও এর সুফল ভোক্তারা এখনও পাচ্ছেন না। দেশের বাজার ব্যবস্থাটা এমন কোনো কিছুর দাম বাড়লে সবাই বাড়িয়ে দেয়। কমলে সবাই কমায় না। পিয়াজের দাম কমার সাথে সাথে খুচরা পর্যায়েও কমা দরকার ছিল। এর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে জানান তিনি।

চট্টগ্রামে ঐত্যিবাহী খাতুনগঞ্জের বাজার সূত্রে জানা গেছে, আড়তের সামনেই রেখে দেওয়া হয়েছে পিয়াজ। প্রত্যেকটি গুদামে পরিপূর্ণ পিয়াজ রয়েছে। সর্বনিম্ন পিয়াজ ২০-২২ টাকায় (বার্মা) বিক্রি করছেন আড়তদাররা। যদিও ভারতীয় পিয়াজ মান ভেদে ৪০ ও ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ আগে ভারতীয় পিয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা দামে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)