সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

২০২৪ সালের ট্রেন্ডিং সুপারফুড কোনগুলো?

শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার বিকল্প নেই। তবে অনেকেই বাইরের খাবারে আকৃষ্ট। যা খাওয়ার ফলে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। আবার অনেক স্বাস্থ্য সচেতনরাও আছেন, যারা পুষ্টিকর খাবারে অভ্যস্ত। চলতি বছরে মানুষ অল্প হলেও স্বাস্থ্য় সচেতন হয়েছে। যার কারণে জাঙ্ক ফুড ছেড়ে মানুষ কিছুটা স্বাস্থ্যকর খাবা

ফল

শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার বিকল্প নেই। তবে অনেকেই বাইরের খাবারে আকৃষ্ট। যা খাওয়ার ফলে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। আবার অনেক স্বাস্থ্য সচেতনরাও আছেন, যারা পুষ্টিকর খাবারে অভ্যস্ত। চলতি বছরে মানুষ অল্প হলেও স্বাস্থ্য় সচেতন হয়েছে। যার কারণে জাঙ্ক ফুড ছেড়ে মানুষ কিছুটা স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকেছেন।

কিছু সুপারফুড আছে, যা অল্প পরিমাণে খেলেও শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা প্রদান করে প্রশংসা পেয়েছে। একাধিক গবেষণা ও ডায়েটিশিয়ান সমীক্ষার উপর ভিত্তি করে ২০২৪ সালের সেরা বাছাই করা কিছু ট্রেন্ডিং সুপারফুডের তালিকা জানানো হলো-

ফার্মেন্টেড খাবারে প্রচুর প্রো বায়োটিক থাকে। যা অন্ত্রের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই খাবার খেলে হজমশক্তি বাড়ে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

২০২৪ সালে কিমচি, কেফির, সাউরক্রাউট-এর মতো ফার্মেন্টেড খাবারগুলো তালিকার শীর্ষে আছে। এই খাবারগুলি প্রো বায়োটিক সমৃদ্ধ। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, এমনকি মানসিক স্বাস্থ্যও উন্নত করতে পারে।

মাশরুম খেতে অনেকেই ভালোবাসেন। ভিটামিন ডি, বি, সেলেনিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে মাশরুমে। শুধু তরকারি নয়, মাশরুমের জনপ্রিয়তা বাড়ায়, এটি বিভিন্ন ধরনের খাবারেও মেশানো হয়। যেমন- পিৎজা, বার্গার ইত্যাদি।

মসুর, ছোলা ও অন্যান্য ডালে উচ্চ প্রোটিন ও ফাইবার থাকে। নিয়মিত ডাল খেলে শরীরে যেমন প্রোটিনের ঘাটতি মেটে আবার দীর্ঘক্ষণ পেট ভরাও থাকে।

পেঁপে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি সুপারফুড। এটি ভিটামিন সি, ভিটামিন এ ও পটাশিয়ামের মতো পুষ্টিতে ভরপুর। পেঁপে খেলে হজমশক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি কিছু রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে।

গ্রিন টি'তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। তাই নিয়মিত গ্রিন টি পান করা আমাদের ওজন কমাতে ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমে। হৃদরোগ ও ক্যানসারের হাত থেকেও রক্ষা করে। দিনে গ্রিন টি খাওয়া ব্যক্তি ও তাদের নিজস্ব স্বাস্থ্য দ্বারা নির্ধারিত হয়।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()