সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ফাইবার চাইলে বেছে নেবেন কোন ফল

প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কেউ ভিটামিনের জন্য, কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আবার কেউ হালকা খাবার হিসেবে ফল বেছে নেন। কিন্তু যদি লক্ষ্য থাকে শরীরে ফাইবারের পরিমাণ বাড়ানো, তা হলে সব ফল এক সারিতে দাঁড়ায় না। চেনা-জানা কয়েকটি ফলের মধ্যে ফাইবারের নিরিখে কে এগিয়ে একবার দেখে নেওয়া যাক।

ফল

প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কেউ ভিটামিনের জন্য, কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আবার কেউ হালকা খাবার হিসেবে ফল বেছে নেন। কিন্তু যদি লক্ষ্য থাকে শরীরে ফাইবারের পরিমাণ বাড়ানো, তা হলে সব ফল এক সারিতে দাঁড়ায় না। চেনা-জানা কয়েকটি ফলের মধ্যে ফাইবারের নিরিখে কে এগিয়ে একবার দেখে নেওয়া যাক।

হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখা, কোষ্ঠকাঠিন্য কমানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এসব ক্ষেত্রেই ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। তাই খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার থাকা প্রয়োজন।

পেয়ারা: খেতে খুব রসালো না হলেও পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। মাঝারি মাপের একটি পেয়ারায় প্রায় ৮–৯ গ্রাম ফাইবার থাকতে পারে। এই পরিমাণই একে তালিকার উপরের দিকে নিয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য পেয়ারা দারুণ পছন্দ হতে পারে।

নাসপাতি: মাঝারি আকারের একটি নাসপাতিতে ৬-৮ গ্রাম পর্যন্ত ফাইবার মিলতে পারে। ভিটামিন সি, ভিটামিন কে এবং কপারের মতো খনিজেও সমৃদ্ধ এই ফল। স্বাদে মিষ্টি ও রসালো হওয়ায় অনেকেই সহজেই খাদ্যতালিকায় রাখতে পারেন।

আপেল: প্রতিদিনের ফলের তালিকায় আপেল খুবই সাধারণ। একটি মাঝারি আপেলে প্রায় ৪.৪–৫ গ্রাম ফাইবার থাকে। শিশু থেকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি সবার জন্যই আপেল উপযোগী। নিয়মিত খেলে হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।

কলা: কলা অনেকেই খান পেট পরিষ্কার রাখতে। একটি মাঝারি কলায় প্রায় ৩.১ গ্রাম ফাইবার পাওয়া যায়। যদিও ফাইবারের নিরিখে শীর্ষে নয়, তবু সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় কলা খাদ্যতালিকায় রাখাই যায়।

কমলা: মাঝারি আকারের একটি কমলায় প্রায় ৩ গ্রাম ফাইবার মিলতে পারে। পাশাপাশি ভিটামিন সি-র ভালো উৎস এই ফল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হালকা ফাইবারও যোগ করে শরীরে।

আনারস ও তরমুজ পুষ্টিকর ফল হলেও ফাইবারের পরিমাণ তুলনামূলক কম। তাই শুধুমাত্র ফাইবার বাড়ানোর উদ্দেশ্যে এগুলোকে প্রথম পছন্দ হিসেবে না রাখাই ভালো।

যদি লক্ষ্য থাকে ফাইবার বাড়ানো, তা হলে পেয়ারা ও নাসপাতি সবচেয়ে এগিয়ে। আপেল মাঝামাঝি অবস্থানে, আর কলা ও কমলা তুলনায় কিছুটা পিছিয়ে। তবে শুধু ফাইবার নয় সামগ্রিক পুষ্টিগুণের কথা ভেবেই ফল নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। বৈচিত্র্য বজায় রেখে প্রতিদিনের খাদ্যতালিকায় একাধিক ফল রাখলে তবেই মিলবে পূর্ণ পুষ্টির সঠিক ভারসাম্য।

তথ্যসূত্র: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()